ভালুকায় দোকানে বিদ্যুতের কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্ট, ময়মনসিংহ
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মির্জা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের চেচুয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশিক মির্জা উপজেলার ঝালপ্লাজা এলাকার তাজউদ্দীন মির্জার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আশিক চেচুয়া বাজারে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান দোকানে বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আশিক মির্জার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন