ভালুকায় জুলাই যোদ্ধা মামুনকে বিএনপির অর্থ সহায়তা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশিত : ৪ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রনেতা মো. মামুনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মামুনের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদ পারভেজ চাঁন মিয়া। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদা নার্গিস, সদস্য হাজী আ. রউফ, খলিলুর রহমান, রাজু মণ্ডল ও নজরুল ইসলাম চয়ন।

অনুষ্ঠান শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় মামুনের সহযোদ্ধা তোফাজ্জল হোসেন নিহত হন। ঘটনার প্রত্যক্ষদর্শী মামুনকে পরে ফেব্রুয়ারিতে অপহরণ করা হয় জামিরদিয়ার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলের সামনে থেকে।

বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে মামুন ভালুকা ত্যাগ করে নেত্রকোনায় ফিরে গেছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন