ভালুকায় জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ভালুকা পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, সদস্য গোলজার আহমেদ, আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুর রহিম আকন্দ, অ্যাডভোকেট উসমান গণি মাখন, মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকরামুল হাসান কায়েসসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন