লোড হচ্ছে...
মূল কনটেন্টে যান

পাগলা মসজিদের দানবাক্স খুলছে কাল, রেকর্ড ভাঙার অপেক্ষা

সর্বশেষ গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। দীর্ঘ ১৮২ দিন পর সেদিন দানবাক্স খুলে পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। সেই হিসাবে সর্বশেষ গণনায় আগেরবারের তুলনায় দানের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছিল।

ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ
পাগলা মসজিদের দানবাক্স খুলছে কাল, রেকর্ড ভাঙার অপেক্ষা
পাগলা মসজিদ, ছবি : সংগ্রহীত

দীর্ঘ ১৪৭ দিন পর আবারও খোলা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। আগামীকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলো খোলা হবে। এবার দানবাক্সে কত টাকা পাওয়া যাবে, তা নিয়ে স্থানীয়দের পাশাপাশি দেশজুড়েও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। দীর্ঘ ১৮২ দিন পর সেদিন দানবাক্স খুলে পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়।

এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। সেই হিসাবে সর্বশেষ গণনায় আগেরবারের তুলনায় দানের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছিল।

সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার সর্বশেষ খোলার ১৪৭ দিন পর আবারও সিন্দুকগুলো খোলা হচ্ছে।

দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান পাগলা মসজিদে প্রতিদিনই ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করতে আসেন। নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে পাওয়া যায় ডলার, রিয়াল, দিনারসহ বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার।

প্রতিবার দানবাক্স খোলার পর বিপুল পরিমাণ অর্থ পাওয়ার কারণে দেশজুড়ে আলোচনায় আসে পাগলা মসজিদ। এবারও কত বস্তা টাকা পাওয়া যাবে, মোট দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যাবে কি না, তা জানতে অপেক্ষায় রয়েছেন দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার দানবাক্স খোলার পরই মিলবে এসব প্রশ্নের উত্তর।

ভোরের পোস্ট/এসএইচ

এই সংবাদটি শেয়ার করুন
সঠিক তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করুন
আরও পড়ুন

সম্পর্কিত সংবাদ

জনপ্রিয়

সর্বাধিক পঠিত

মন্তব্য (০)

মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় যাচাই করা হয়। আপত্তিকর, উসকানিমূলক বা ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য প্রকাশ করা হবে না।

মন্তব্য প্রকাশের আগে মডারেশনের মধ্য দিয়ে যায়।