ভালুকায় কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
0-4064x3048-0-0-{}-0-12#
ময়মনসিংহের ভালুকায় ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার সীডস্টোর বাজারে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের বাংলার মাটিতে কোনো স্থান নেই।’ তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তাঁরা।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন