ময়মনসিংহে মার্সেলের ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনে ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেলেন নিশাত শরিফ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, ১১:০২ পিএম
0 শেয়ার
ময়মনসিংহে মার্সেলের ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনে ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেলেন নিশাত শরিফ

ময়মনসিংহের বালিপাড়ায় দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

অনুষ্ঠানে তিনি ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের বিজয়ী মোঃ নিশাতুর নিশাত শরিফের হাতে পুরস্কার তুলে দেন। নিশাত শরিফ পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনি বালিপাড়া মোড়ে অবস্থিত মার্সেল শোরুম জামান ইলেকট্রনিক্স থেকে মাত্র ২৬ হাজার টাকায় একটি মার্সেল ফ্রিজ ক্রয় করেন। ওই কেনাকাটার মাধ্যমে তিনি পুরস্কার হিসেবে প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের ২১৩ লিটারের আরেকটি নতুন ফ্রিজ উপহার পান। ক্রেতার এই প্রাপ্তিতে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, মার্সেল সবসময় সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে পণ্য ও বিভিন্ন অফার নিয়ে কাজ করে। তাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং দেশীয় ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়ানো। তিনি বলেন, ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের মাধ্যমে সব ধরনের ক্রেতাকে উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা দেশি পণ্য ব্যবহারে আরও আগ্রহী হন।

অনুষ্ঠানে শাওন মজুমদার বলেন, আজকের আয়োজনটি শুধু পুরস্কার বিতরণ নয়, বরং একজন সাধারণ ক্রেতার স্বপ্ন পূরণের মুহূর্ত। মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ড যখন এমন সুযোগ তৈরি করে, তখন তা সত্যিই আনন্দের বিষয়। তিনি মনে করেন, এ ধরনের ক্যাম্পেইন মানুষের মধ্যে দেশি পণ্যের প্রতি আস্থা আরও বাড়াবে।

মার্সেল কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করতেই ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের আকর্ষণীয় অফার চালু থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ শামশুজ্জামান, মার্সেলের ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা এবং রিজিওনাল সেলস ম্যানেজার আমির হোসেন।