ভালুকায় নবনির্বাচিত এমপিকে মহিলা দলের শুভেচ্ছা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
0 শেয়ার
ভালুকায় নবনির্বাচিত এমপিকে মহিলা দলের শুভেচ্ছা

ভালুকা পৌর মহিলা দল

ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভালুকা পৌর মহিলা দল।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গণসংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ভালুকা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে পৌর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি চায়না আক্তার ও সাধারণ সম্পাদক মাহমুদা রহমানের নেতৃত্বে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।

পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ক্বারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পাঠান এবং ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় ভালুকা পৌর বিএনপি, যুবদল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।