ভালুকায় এমপি বাচ্চুকে ইউপি সদস্যদের শুভেচ্ছা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
0 শেয়ার
ভালুকায় এমপি বাচ্চুকে ইউপি সদস্যদের শুভেচ্ছা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদ।

শুক্রবার দুপুরে তাঁর নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাদাত হোসাইন মানিক, শাহাব উদ্দিন, শরিফ হোসেন কিরণ, আজিম উদ্দিন, আফতাব উদ্দিন, মাহাবুল আলম, সাইফুল ইসলাম, মন্টু মিয়া ও আহম্মদ আলী উপস্থিত ছিলেন। সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ যমুনা খাতুন, মোছাঃ খোদেজা বেগম ও মোছাঃ শিউলী আক্তারও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর সফলতা কামনা করেন।