ভালুকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ময়মনসিংহের ভালুকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভালুকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সঞ্চালনা করেন ফরহাদ আরেফিন। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী গ্রুপ ক্যাপ্টেন (কর্নেল) মো. খালেদ হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুশফিক আহমেদ অপূর্ব, জাতীয় যুব শক্তি ময়মনসিংহ জেলার যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, যুব অধিকার পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আকরাম হোসাইন, গণ অধিকার পরিষদ ভালুকা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, গণসংহতি আন্দোলনের সদস্য রাকিবুল ইসলাম, শুভায়েত হাসান হাসিব প্রমুখ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের নেতা হাদীর হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন