ফেক আইডি থেকে কাটছাঁট ভিডিও ছড়িয়ে রাফি চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
0 শেয়ার
ফেক আইডি থেকে কাটছাঁট ভিডিও ছড়িয়ে রাফি চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার

ফেসবুকে কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট থেকে ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক সদস্য রাফি উল্যাহ চৌধুরীর একটি বক্তৃতার কাটছাঁট ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। গত দুই দিনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তার বক্তব্যের একটি ছোট অংশ তুলে ধরে দাবি করা হয় তিনি দলবিরোধী মন্তব্য করেছেন।

পুরো বক্তব্য পর্যালোচনা করে দেখা যায়, তিনি কোথাও দলবিরোধী অবস্থান নেননি। তার বক্তব্যে তিনি বলেন, ভালুকার মানুষের হৃদয়ে এমপি মোর্শেদ আলম ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন এবং দল-সংগঠনের বাইরে গিয়েও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এ কারণেই রাফি চৌধুরী বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানান ধানের শীষ প্রতীকটি আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমকে বরাদ্দ দেওয়ার জন্য।

অভিযোগ রয়েছে, ফেক পেইজগুলো ভিডিওর শুধু প্রার্থী ও প্রতীকের অংশটুকু দেখিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দের দাবি ও ভোট চাওয়ার অংশ বাদ দেয়। এতে কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে রাফি চৌধুরী নিজেই বিষয়টি স্পষ্ট করেন।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত মেনে চলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।