ভালুকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান।
এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ক্বারী, ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের কল্যাণ এবং দলের নেতৃত্বের ঐক্য ও সুস্থ রাজনৈতিক পরিবেশ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন