ঈশ্বরগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
0 শেয়ার
ঈশ্বরগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দাবিতে মিছিল শেষে সমাবেশ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মারকাজ মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াতে ইসলামী।

সমাবেশে ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক এইচএম মাজহারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাও. মঞ্জুরুল হক হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল খায়ের মোহাম্মদ বারাকাত উল্লাহ, মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল হাসান শামিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি দল নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছে। যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জন হলো, যারা শাহাদত বরণ করলেন তাদের ত্যাগের মূল্যায়ন না করে, অভিযুক্তদের বিচার নিশ্চিত না করে শুধুই নির্বাচনের দাবি চলছে এখন। আমাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে আয়োজন করা হলে আমরা মনেকরি প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে।