ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
0 শেয়ার
ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন

ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, আজ থেকে ১৪৫৪ বছর আগে ১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পৃথিবীতে আগমন করেন যা মুসলিম উম্মাহর জন্য রহমত ও বরকতের দিন হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মাদীন ইনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর আব্দুর রউফ ফকির।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম মনির মেম্বার, আশরাফুল আলম বাবুল, শাহ সূফী সৈয়দ মনির চিশতি, ওয়াসিম আল ক্বাদরী, মাওলানা নজরুল ইসলাম চিশতী, জসীম উদ্দিন আল চিশতী, সৈয়দ মজিবুর রহমান চিশতী ও মোঃ হেলিম সাহেব।

এছাড়াও ইমন আহমেদ জজ, সফিকুল ইসলাম খান, পারভেজ ফকির, সোহরাব ভান্ডারীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বটটিলা মাজার ময়দানে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, ত্যাগ, দয়া ও মানবকল্যাণে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন এবং তাঁর দেখানো পথে জীবন গঠনের আহ্বান জানান।