ময়মনসিংহ সদরে পাটের বাম্পার ফলন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ০৩:০৭ পিএম
0 শেয়ার
ময়মনসিংহ সদরে পাটের বাম্পার ফলন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের চরজেলখানা গ্রামে পাটের বাম্পার ফলন উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ-এর অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান তরফদার। এছাড়াও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘সোনালী আঁশ’ হিসেবে খ্যাত পাট একসময় দেশের অন্যতম রপ্তানিযোগ্য ফসল ছিল। সময়ের সঙ্গে এর গুরুত্ব কমে গেলেও কৃষি বিভাগ পাটচাষকে পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তির প্রয়োগ, কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে আবারও এই খাতকে লাভজনক করে তোলা সম্ভব বলে তারা মত দেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।