ভালুকার গুলেনূর দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন
ময়মনসিংহ প্রতিনিধি ঢাকা
প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া এলাকার গুলেনূর দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ১০ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ নম্বর প্রবিধানের আওতায় কমিটি গঠিত হয়।
নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোভা খানম, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আছিয়া খাতুন, অভিভাবক সদস্য হিসেবে শেখ মোঃ আসাদুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে মাদ্রাসার সুপার মাওলানা মেসবাহ উদ্দিন মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, গুলেনূর দাখিল মাদ্রাসাটি ১৯৭৯ সালে মরহুম আজিজুর রহমান খান প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আপনার মতামত লিখুন