ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ০৮:৪২ পিএম
0 শেয়ার
ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. নাসরিন আক্তার বানু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, অতিরিক্ত উপপরিচালক (পি.পি) মাসুদুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী, কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজ।

মেলায় পরিবেশবান্ধব নিম গাছের চারা বিতরণ, দেশীয় ফল প্রদর্শন এবং ফল চাষ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, ফলদ বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান এবং চাষিদের মাঝে ফল চাষে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।